1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন চলমান থাকবে - R STAR TV
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন চলমান থাকবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ Time View

দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে এবং যারাই আপস করতে আসবে তাদের বিরুদ্ধেও লড়াই চলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। সোমবার (৩১ মার্চ) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগর এলাকায় শহীদ আজাদ সরকারের পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এনসিপির এই নেতা বলেন, ‘ছাত্র আন্দোলনে নিহতদের বিচার বাংলার মাটিতে হবে। কারণ ফ্যাসিস্ট সরকার তথা আওয়ামী লীগের বিচারের দাবি আমরা করে আসছি। বিচার না হওয়া পর্যন্ত এমন দাবি আমরা করে যাব।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে মুলা ঝুলিয়েছে। সে ক্ষেত্রে আমদের যে নতুন লড়াই রয়েছে সেখানে আমরা নতুন রাজনৈতিক তত্ত্ব নিমির্মাণ করতে চাই।’এ সময় এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এনসিপির এই নেতা শহীদ আজাদ সরকারের কবর জিয়ারত করেন।

গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ ওয়ার্ড ছাত্রদল সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই কুমিল্লার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ১৪ আগস্ট ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ২৫ জনকে আসামি করে মামলা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি