1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক - R STAR TV
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ Time View

জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব সাংবাদিক শওকত মাহমুদকে রোববার (৭ ডিসেম্বর) আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীতে তার বাসার সামনে থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শওকত মাহমুদকে কোন মামলায় আটক করা হয়েছে—সেটি পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, আর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন শওকত মাহমুদ। তিনি এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান পদেও ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি