1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বদলগাছীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

বদলগাছীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৮ Time View

রাশেদ খান মিলন ,বদলগাছী উপজেলা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (নওগাঁ-৩, আসন নং–৪৮) জনাব মাওলানা মোঃ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও বাইতুল মাল সেক্রেটারি জনাব অধ্যাপক রফিকুল ইসলাম এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব আবু সাঈদ মোঃ সালাউদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার আমির জনাব মাওলানা ইয়াসিন আলী।
বক্তারা তাঁদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও জনগণের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা একটি সৎ, যোগ্য ও নীতিনিষ্ঠ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানান।
এছাড়াও জনসভায় বদলগাছী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি