1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিদ্যুৎবিভ্রাটে অতিষ্ঠ বদলগাছীবাসী: চুরি-ডাকাতি ও নিরাপত্তার ঝুঁকিতে জনজীবন - R STAR TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

বিদ্যুৎবিভ্রাটে অতিষ্ঠ বদলগাছীবাসী: চুরি-ডাকাতি ও নিরাপত্তার ঝুঁকিতে জনজীবন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১২৩ Time View

*কমল কুমার শীল, বিশেষ প্রতিনিধি (আর স্টার টিভি), বদলগাছি (নওগাঁ):*
নওগাঁর বদলগাছীতে প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত ও তীব্র বিদ্যুৎবিভ্রাটের (লোডশেডিং) কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। গভীর রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় একদিকে যেমন তীব্র গরমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, অন্যদিকে বাড়ছে চুরি, ডাকাতি ও নারী নিরাপত্তাহীনতার ভয়াবহ ঝুঁকি।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতেও ১০টা ৫৫ মিনিটে বিদ্যুৎ চলে যায়, যা ফিরে আসে রাত ১১টা ৫৯ মিনিটে। এরপর পুনরায় রাত ১টা ৩০মিনিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় রাত ৪ টা রাতের বেলায় আসে এভাবে দফায় দফায় বিদ্যুৎ চলে যাওয়ার ফলে সাধারণ মানুষের ঘুমানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা চরম কষ্ট ভোগ করছেন।

এলাকাবাসীর অভিযোগ, রাতের অন্ধকারে পুরো এলাকা ভূতুড়ে পরিবেশে পরিণত হওয়ায় অসাধু চক্র সুযোগ নিচ্ছে। এতে করে চুরি-ডাকাতি যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি নির্জন ও অন্ধকার রাস্তায় মহিলাদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ছে। বিদ্যুৎ না থাকার সুবাদে অনাকাঙ্ক্ষিত অপরাধমূলক কর্মকাণ্ড ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের ঝুঁকি বহুলাংশে বেড়ে যাচ্ছে।

এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে দ্রুত স্থানীয় প্রশাসন, সরকার এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে কঠোর ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল। রাতের বেলায় যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়, সে বিষয়ে পল্লী বিদ্যুৎ বোর্ডের প্রতি আকুল আবেদন জানিয়েছেন বদলগাছীবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি