1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর সাথে অসহায়ের সম্পর্ক বৃদ্ধিতে তার ত্রান তহবিলের চেক বিতরণ - R STAR TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর সাথে অসহায়ের সম্পর্ক বৃদ্ধিতে তার ত্রান তহবিলের চেক বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২২৬ Time View

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর সাথে অসহায়ের সম্পর্ক বৃদ্ধিতে তার ত্রান তহবিলের চেক বিতরণ , ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর সাথে সমাজের পিছিয়ে পরা অসহায় মানুষের সম্পর্ক বৃদ্ধিতে ঝালকাঠির রাজাপুর এবং কাঠালিয়ার অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামিলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই উপজেলার ৪৬ জন অসহায়ের মাঝে চিকিৎসা সহায়তার ২১ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ এর সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন মাতুব্বর, মো. শফিকুর রহমান ডেজলিং তালুকদার, মো. মেজবাহ উদ্দিন মাসুদ সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেন, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর হাওলাদার, সেচ্ছাসেবক লীগের উপজেলা যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন মৃধা, শেখ রাসেল স্মৃতি সংসদের রাজাপুর উপজেলা সাধারণ সম্পাদক সাইফুজ্জামান রুবেল সহ রাজাপুর-কাঠালিয়ার আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এই দুই উপজেলায় দীর্ঘ দিন ধরে আওয়ামিলীগ এর এই কেন্দ্রীয় নেতা নিজ উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সমাজে পিছিয়ে পরা মানুষের জন্য সহায়তার ব্যবস্থা করে আসছেন। চেক বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মনিরউজ্জামান মনির বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার পিছিয়ে পরা ও সাধারণ মনুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। তিনি উপস্থিত সকলকে এ কাজ অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামিলীগকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি