1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাইক্ষ্যংছড়িতে ৪০ বৎসরের চলাচলের রাস্তা বন্ধ করেছে প্রভাবশালীরা। - R STAR TV
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়িতে ৪০ বৎসরের চলাচলের রাস্তা বন্ধ করেছে প্রভাবশালীরা।

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২০৯ Time View

নাইক্ষ্যংছড়িতে ৪০ বৎসরের চলাচলের রাস্তা বন্ধ করেছে প্রভাবশালীরা।

নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এলাকায় ৪০ বৎসরের চলাচলের পথ বদ্ধ করে দিয়েছ এমন অভিযোগ পাওয়া গেছে। সুত্রে জানান এক অসহায় পরিবারের দীর্ঘ ৪০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় গৃহবন্দী হয়ে পড়েছে পরিবারটি। সম্প্রতি ওই অসহায় বেলাল উদ্দিন দম্পতিকে মুজিববর্ষ উপলক্ষে সরকার একটি বাড়িও নির্মাণ করে দিয়েছে। কিন্তু এখন তাদের চলাচলের রাস্তা প্রভাবশালী মোঃ আব্বাস,আব্দুল্লাহ,সেলিম গংরা রাস্তা বন্ধ করে দেওয়ায় বেলাল উদ্দিনের পরিবার এখন গৃহবন্দী হয়ে আছে।স্থানীয় আওয়ামী লীগ নেতা ডাক্তার সিরাজুল ইসলাম সহ অনেকে জানান তাদের দীর্ঘ ৪০ বছরের এ রাস্তা নিয়ে গত বছর সমস্যা সৃষ্টি হলে চেয়ারম্যান,মেম্বার ও গনমাণ্য ব্যক্তিরা সমাধান করে দেন। এ বছর আবারও ওই চলাচলের পথটি বন্ধ করে দেয়। ওই প্রভাবশালীদের বারবার অনুরোধ করা হলেও তারা কোনো সাড়া দেননি।
বেলাল ও তার স্ত্রী শাহেনা জানান তারা সন্তানদের নিয়ে এখন একধরনের গৃহবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। তাদের সম্বল বলতে কিছু নেই। খাঁস জমির উপর একমাত্র সরকারের দেওয়া মুজিববর্ষের টিন সেট দালান ঘরটিতে থেকে দিন মজুরি কাজ করে সংসার চালায়। অভাবের সংসারে অর্থকষ্ট ছাড়িয়ে এখন নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাড়ির চলাচলের পথ। বাড়ির দুই দিকেই প্রভাবশালীরা আবারও আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছেন। তাই এখন বাড়ি থেকে বের হতে পারছেন না।
এবিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন এর কাছে জানতে চাইলে তিনি জানান চলাচলের রাস্তার বিষয়টি গত চার মাস আগে সমাধান করে দেওয়ার হয়েছে। সৃষ্ট রাস্তাটি দুই জনের সীমানা, তাই মাঝখানে ৬ ফুট রাস্তা দেওয়ার কথা ছিল। জব্বার গং পথ দিলেও আজিজুর রহমান না দেওয়ায় এই সমস্যা সৃষ্টি হয়েছে।
এ সমস্যা সমাধানে ইউএনও সহ সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী অসহায় এ পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি