1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আজ ১৬ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান। - R STAR TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

আজ ১৬ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২০২ Time View

আজ ১৬ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান। এরপর তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ আয়োজনের শুভ উদ্বোধন করেন এবং প্যারেডে অংশগ্রহণকারী দলসমূহের সালাম গ্রহণ করেন। পরবর্তীতে শিশু-কিশোরদের মনোরম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে কুচকাওয়াজ ও প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলসমূহের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও এ আয়োজনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়৷ এছাড়া, এ আয়োজনের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা প্রশাসন, মৌলভীবাজার আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, চেয়ারম্যান, জেলা পরিষদ আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার, মৌলভীবাজার জনাব মোহাম্মদ জাকারিয়া, মেয়র, মৌলভীবাজার পৌরসভা মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি