নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে প্লাস্টিকের ড্রাম থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে ২ মাদক ব্যবসায়ীকে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে রূপগঞ্জ থানাধীন বরপা সাকিনস্থ খালপাড় সংলগ্ন জনৈক শামীম সাউদের ভাড়াটিয়া বাসা থেকে ওই মাদক উদ্ধার করা হয়।
আটকৃতরা হলো রূপগঞ্জ থানার মৃত ফজলুল করিমের ছেলে মো. শামীম পাটোয়ারী (৪১) ও মৃত আবুল হোসেনের ছেলে বিদাল হোসেন (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের এস আই মো. হাফিজুর রহমান, কাজী আফজা শাহীন ও এ এস আই মনির হোসেনের নেতৃত্বে একটি দল বরপা শামীম পাটোয়ারী বাড়িতে অভিযান চালায়।
ওই সময় আটককৃত মো. শামীম পাটোয়ারীর স্বীকারোক্তি ও দেখানো মতে তার বাড়ির প্রতিবেশী শামীম সাউদ টিনসেড ভাড়া দেওয়া ঘরের ভেতরে কালে রঙের ঢাকনাযুক্ত একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪টি প্যাকেট ২৫ বোতল করে মোট ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply