1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
'বাংলাদেশকে যে কোনো উন্নত দেশের সাথে তুলনা করা যায়' - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

‘বাংলাদেশকে যে কোনো উন্নত দেশের সাথে তুলনা করা যায়’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৫৭ Time View

শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, মেধার যে উন্নয়ন ঘটেছে তা কেবলমাত্র আওয়ামী লীগ সরকার দ্বারাই সম্ভব হয়েছে। দেশের মেধা যাতে পাচার না হয়ে যায় সেজন্য সরকার বিভিন্ন গবেষণা ক্ষেত্রে আর্থিক সহায়তা বাড়ানোসহ বিভিন্ন ভাবে উৎসাহ দিয়ে আসছে। জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন বাংলাদেশকে পৃথিবীর যে কোনো উন্নত দেশের সাথে তুলনা করা যায়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুরে চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এক সময় আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখতাম। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন তা বাস্তবে পরিণত হয়েছে। মানুষ ঘরে বসেই সব ডিজিটাল সেবা ভোগ করতে পারছে। সরকারের সকল দপ্তরকেও ডিজিটাইজেশন করা হয়েছে। শিক্ষা ও প্রযুক্তি খাতে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। এখন আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে ঘোষণা দিয়েছি।

সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাত থেকে শুরু করে প্রতিটি খাতেই ব্যপক কাজ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা কৃষিনির্ভর দেশ। সরকার সারের ভতুর্কি থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে কৃষকদের। শিক্ষার উন্নয়নে প্রতিটি স্কুল-কলেজে কম্পিউটার ল্যাব, আধুনিক ভবন, বিনামূল্যে পাঠ্যবই ও উপবৃত্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর সরকার স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজিয়েছে। স্বাস্থ্য সেবাকে আধুনিক করা হয়েছে। যার কারণেই করোনাকালে স্বাস্থ্য বিভাগ সফলতা দেখিয়েছে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের সবাইকেও নিজ থেকে সোনার বাংলা গড়ে তোলার জন্য এগিয়ে আসতে হবে। আমাদের তথ্য প্রযুক্তি নির্ভর দেশ গড়তে হবে, জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। ভবিষ্যতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলেজিন্স নিয়ে কাজ করব। আমরা কেউ জঙ্গিবাদে জড়াবো না, মাদক গ্রহণ করবো না, বাল্যবিবাহকে লাল কার্ড দেখাব। তাহলেই দেশ এগিয়ে যাবে, গড়ে উঠবে বঙ্গন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবের সভাপতি ইঞ্জিনিয়ার বশির আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিলসহ স্কুলের শিক্ষক ও প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি