1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁদাবাজি বন্ধ করুন: নেতাকর্মীদের পরশ - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

চাঁদাবাজি বন্ধ করুন: নেতাকর্মীদের পরশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৭৪ Time View

সময় এসেছে নিজেদের পরিবর্তন করার বলে মন্তব্য করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, চাঁদাবাজি বন্ধ করতে হবে। টেন্ডারবাজি বন্ধ করুন, মাস্তানি-রংবাজি বন্ধ করুন। মানুষকে অত্যাচার নিপীড়ন করা যাবে না। বরঞ্চ কোথাও অন্যায় অবিচার দেখলে তার প্রতিবাদ করতে হবে।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলে শামস পরশ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে দেশপ্রেম ও স্বচ্ছতার রাজনীতি। তার লক্ষ্য ছিল শোষণমুক্ত সমাজ বিনির্মাণের। বঙ্গবন্ধুর আত্মশুদ্ধ যুব শক্তি হতে হলে সর্বপ্রথম আমাদের নিজেদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আইনের শাসনে বিশ্বাস করতে হবে এবং ন্যায় পরায়ণ হতে হবে। নিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সাংগঠনিক পদ শুধুমাত্র সাংগঠনিক কাজে ব্যবহার করেন। সাংগঠনিক পদ পদবী নিজের ব্যক্তিগত পকেটে ভারি করার জন্য না। সাংগঠনিক পদ বাজার থেকে কিনে আনা কোন পণ্য না। যুবলীগে পদ পেতে কোন টাকা লাগে না।

যুবলীগের চেয়ারম্যান বলেন, রাজনীতি করতে হলে জনগণের পাশে যেতে হবে। সাধারণ মানুষের কাছে যেতে হবে। আগামী নির্বাচন আমাদের প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।

এর আগে, বেলা ৩টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বাগেরহাটে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। ভিডিওচিত্রে বাগেরহাটের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়। সম্মেলনে যোগ দিতে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে যুবলীগের কয়েক হাজার নেতাকর্মী বিশাল বিশাল মিছিল নিয়ে স্টেডিয়ামে জড়ো হতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল।

বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। সম্মেলনের আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরি নিক্সন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি