1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইভিএমে প্রথমবার ভোট দেবেন ববুল মিয়া - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

ইভিএমে প্রথমবার ভোট দেবেন ববুল মিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৩১ Time View

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে সবগুলো কেন্দ্র ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। প্রথমবার ইভিএমে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন স্থানীয় চা বিক্রেতা মো বাবুল মিয়া।

তিনি দেশ রূপান্তরকে বলেন, আমি ৫৭ নম্বর ওয়ার্ডের ভোটার। এই ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে ভোট হবে আশা করছি। সকাল থেকে এই এলাকার মানুষজন ভোট দেওয়ার জন্য বের হয়েছে। কেউ কেউ বলছে বিশৃঙ্খলা হতে পারে। যদি এমন হয় তাহলে দুপুরের পর কেন্দ্রে যাব।

টঙ্গীর বউবাজার রোডের বাসিন্দা বাবুল বলেন, আমি ইভিএমে ভোট দিইনি কখনো। তবে ভোট কীভাবে দেয় তা দেখেছি। গত দুই দিন ইভিএমে কীভাবে ভোট দেয় তা শিখেছি। আশা করছি পছন্দের প্রার্থীদের ভালোভাবে ভোট দিতে পারব।

এবাবের নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে বলে প্রত্যাশা করেন স্থানীয় মুন্সি রোড এলাকার বাসিন্দা জাহিদ হাসান বাবু। তিনি বলেন, সকাল থেকে কোনো ঝামেলা হয়নি। মানুষজন আগ্রহ নিয়ে ভোট দিতে যাচ্ছেন। এই এলাকার কেন্দ্রগুলোতে এখনো কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

টঙ্গী বাজার এলাকায় সকাল সাড়ে ৮টায় কথা হয় এই দুই ভোটারের সাথে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি