Raju@rstartv.com : rstartv : rstartv
zakirhosan68@gmail.com : zakirbd :
রাজশাহী Archives - Page 40 of 41 - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Search
Toggle navigation
প্রচ্ছদ
লাইভ টিভি
জাতীয়
সারাদেশ
ঢাকা
খুলনা
চট্টগ্রাম
বরিশাল
ময়মনসিংহ
রাজশাহী
রংপুর
সিলেট
আন্তর্জাতিক
রাজনীতি
খেলাধুলা
ক্রিকেট
ফুটবল
তথ্য প্রযুক্তি
বিনোদন
স্বাস্থ্য
অন্যান্য
জনমত
বাংলা মুভি
ইসলামিক গজল
ইসলামিক ওয়াজ
পছন্দের গান
পতিভার সন্ধানে
দায়িত্বশীল
টকশো
প্রবাসে বাংলাদেশ
বাংলা নাটক
বিশেষ খবর
ম্যাগাজিন অনুষ্ঠান
লাইফস্টাইল
সাহিত্য
আমাদের পরিবার
এক স্ত্রীকে নিয়ে কাড়াকাড়ি দুই স্বামীর
নওগাঁর পত্নীতলার আওয়ামীলীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা
নওগাঁর বদলগাছীতে ভটভটি উল্টে বিস্কুট ব্যবসায়ীর মৃত্যু
নওগাঁর বদল গাছী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলায় ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া
বাগমারায় বুজরুক কৌড় দাখিল মাদ্রাসা মাঠে ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত
নওগাঁর বদলগাছীতে অবৈধ দানব টাক্টর আটক করায় গ্রামবাসির বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দেওয়ায় প্রতিবাদ ও মানববন্ধন করেছে গ্রামবাসি গোলাম রববানী নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে অবৈধভাবে বালু- মাটি উত্তোলন ও পরিবহনের প্রতিবাদ করায় স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৮ নভেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ১২ টার সময় উপজেলার মূল গেট সংলগ্ন এলাকায় আজিজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, শহীদুল ইসলাম, বাবর আলী, ইউসুফ আব্দুল্লাহ, আঃ মজিদ, ফুলমিয়া, রিনা বেগমসহ এলাকার অনেকেই। মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তেজাপাড়া গ্রামের ছোট যমুনা নদীর পাড় থেকে বালু- মাটি উত্তোলন ও পরিবহন করছে ইজারাদার তপন কুমার মন্ডল ও তার নিয়োগ করা লোকজন। সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে, সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি ছানাউল ইসলাম হিরো। বক্তারা বলেন, অবৈধভাবে বালু মাটি উত্তোলন ও অবৈধ দানব ট্রাক্টর দ্বারা পরিবহনের ফলে কোমলমতি শিশু শিক্ষার্থী ও এলাকার ছোট বাচ্চাদের জীবন নাশ ও গ্রামীণ সড়ক ধ্বংস এবং কৃষকদের আবাদি জমির ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। অবৈধভাবে এই বালু-মাটি উত্তোলন এবং বন্ধ করতে হবে। জমির মালিক আব্দুল মজিদ ও ফুলমিয়া বলেন, জেলা প্রশাসন থেকে আমাদের বাবার নামে ৯৯ বছরের জন্য লীজ নেওয়া হয়েছে। অথচ সেই লীজকৃত জমির নিচে যেভাবে মাটি কাটা হয়েছে এবং হচ্ছে তাতে আগামী মৌসুমে আমাদের সমস্ত জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। বারবার অনুরোধ করা সত্ত্বেও ইজারাদাররা কোনও কথা শুনছেন না। তাই অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে গত ২০/১০/২২ ইং তারিখে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করা হয়েছে। আবেদনের ১৭ দিন পার হলেও কোনও পদক্ষেপ নেননি প্রশাসন। দেদারছে তারা বালু- মাটি কাটা অব্যাহত রেখেছে। এভাবে বালু-মাটি উত্তোলন অব্যাহত রাখলে আমাদের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। তখন আমাদের পথে বসা ছাড়া কোনও উপায় থাকবে না বলে কান্নায় ভেঙ্গে পড়েন তারা। তারা বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন ও অনুমোদনবিহীন টাক্টর দ্বারা পরিবহনের ফলে কোমলমতি শিশু শিক্ষার্থী ও এলাকার ছোট বাচ্চাদের জীবন নাশ ও গ্রামীণ সড়ক ধ্বংস এবং কৃষকদের আবাদি জমির ফসলের ক্ষয়ক্ষতির প্রতিবাদ করায় স্থানীয়দের সঙ্গে ঠিকাদারের লোকজনের বাকবিতণ্ডা হয় এবং অবৈধ ট্রাকগুলো আটক করে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমা করা হয়। এসময় থানা থেকে পুলিশ এসে স্থানীয়দের উপর চড়াও হন এবং বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করেন। পুলিশের মধ্যস্থতায় ঠিকাদারের ট্রাকগুলো ছেড়ে নিয়ে চলে যায়। এখানে চাঁদা দাবীর কোনও ঘটনা ঘটেনি। মিথ্যা চাঁদা দাবির অভিযোগে ৭জনকে আসামী করে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে ওই মিথ্যা মামলায় বাবুল আকতার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ গ্রেপ্তারকৃত বাবুল আকতারের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
জুড়ীতে ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ শিশু উদ্ধার মোঃ জোসেপ আলী চৌধুরী। নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আরিফ আহমেদ নামে এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে জুড়ী থানা পুলিশ। নিখোঁজ আরিফ জুড়ী থানার ডুমা বাড়ি গ্রামের মৃত এনাম উদ্দিন এর ছেলে। আরিফ আহমেদ(১৩) গোয়ালবাড়ি মাদ্রাসায় অধ্যয়নরত ছিল এবং মাদ্রাসা বোর্ডিং এ থাকতো। গতকাল ৬ নভেম্বর দুপুরে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে সে বের হয়ে যায়। কোথাও খুঁজে না পেয়ে সন্ধ্যায় নিখোঁজ শিশুর চাচা জুড়ী থানায় নিখোঁজ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। পুলিশ দ্রুত নিখোঁজ শিশুকে উদ্ধারের জন্য মাঠে নামে। আজ ভোর ৪.৩০ ঘটিকার সময় জুড়ী থানার এসআই সিরাজুল ইসলাম জুড়ী বাজার থেকে শিশুটিকে উদ্ধার করে। আজ সকালে জুড়ি থানার অফিসার ইনচার্জ শিশুটিকে তার প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তর করেন।
নওগাঁর বদলগাছীতে ছলিম উদ্দিন তরফদার এমপি আন্তঃজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত। গোলাম রববানী.নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ছলিম উদ্দীন তরফদার এমপি আন্তঃজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বিকাল ৪ টায় বদল গাছী উপজেলা ক্রিড়া সংস্থা কর্তৃক আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বদলগাছী ও মহাদেব পুর ৪৮নওগাঁ-৩ সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার। আত্রাই রানি নগর সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন হেলাল। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পিএএ নওগাঁ। পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক নওগাঁ। বদল গাছী উপজেলা শাখা আওয়ামী লীগ সভাপতি মোঃ আবু খালেদ বুলু ও সাঃ সম্পাদক মোঃ মিজানুর রহমান কিশোর। বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ও ক্রিড়া সংস্থা সভাপতি আলপনা ইয়াসমিন এবং ক্রিড়া সংস্থা সাঃ সম্পাদক এম জামান পিন্টু। অদ্যই বদল গাছী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হওয়ায় নওগাঁ জেলা দল বগুড়া জেলা দলকে টাইব্রেকারে ৩–২গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেন।প্রধান অতিথি চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। রেকর্ড পরিমাণ দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল পরিপূর্ণ। ৮ টি জেলা দল নিয়ে গঠিত এই টুর্নামেন্ট ছিল একটি মনোমুগ্ধকর উপভোগ্য টুর্নামেন্ট।
আক্কেলপুরে পূর্ব শত্রুতার জেরধরে শিক্ষক”কে পিটিয়ে গুরুতর আহত প্রাণনাশের হুমকি নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:- জয়পুরহাটের আক্কেলপুরে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধরে ও গাছ কাটাকে কেন্দ্র করে তিলকপুর আদর্শ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ইয়াছিন আলী মাস্টার ও তার স্কুল পড়ুয়া ১২ বছর বয়সী নাতনি খাতিজা কেও বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করেছে। একই এলাকার মৃত.ইরাজ আলীর ছেলে আব্দুর সোবহান (৫০) ও তার দুই ছেলে সালমান ফার্সি (৩৩) ও কামাল হোসেন (৩০)। শনিবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুমা পশ্চিম পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার বিষয়টি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় যোগাযোগ গণমাধ্যম ফেইসবুকে দেখতে পেরে রাতেই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা ছুটে যান আহত শিক্ষক আলহাজ্ব ইয়াছিন আলীর বাসায়। দিবাগত রাতে আনুমানিক ১০ টায় তার বাসায় এবং ঘটনাস্থলে সাংবাদিকরা গেলে জানতে পারে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত কোর্টে একটি মামলা চলমান ছিলো। যে মামলায় বিজ্ঞ আদালত শিক্ষক আলহাজ্ব ইয়াছিন মাস্টারের পক্ষে পরপর দুই বার রায় প্রদান করলেও। কিন্তু বিবাদী আব্দুর সোবহান আদালতের রায় অমান্য করে পূনরায় আবারো তিনি সংশোধনীয় একটি মামলা দায়ের করেছেন। মামলা চলমান থাকা অবস্থায় ক্ষমতার প্রভাব খাটিয়ে। জোরপূর্বক একটি জাম গাছ কেটে বিক্রয় করছিলেন এমন সংবাদ পেয়ে দুই বার স্ট্রোকের রোগী শিক্ষক ইয়াছিন মাস্টার উক্ত জাম গাছটি কাটতে বাঁধা প্রদান করলে।ঘটনাস্থলেই তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে প্রতিপক্ষ সোবহান ও তার দুই ছেলে সালমান পার্শি ও কামাল হোসেন দেশীয় দ্বারা এলোপাথাড়ি বেধড়ক মারধর শুরু করে এবং তার দাঁড়িও টেনে ছিড়ে ফেলেন এমন সময় তার আত্মচিৎকার শুনে শিক্ষকের নাতনি স্কুল ছাত্রী খাতিজা তার দাদাকে রক্ষা করতে গেলে তাকেও কি কিল ঘুষি মেরে আহত করে। পরে স্থানীয়রা শিক্ষক আলহাজ্ব ইয়াছিন মাস্টার কে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করাতে আনলে কর্মতর চিকিৎসক হাসপাতালে বেড নেই বলে তাকে ভর্তি না করায়ে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন এমনকি হাসপাতালের চিকিৎসা নিয়েছেন তার কোন কাগজপত্র দেননি বলেও জানা যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আক্কেলপুর থানায় অভিযোগ করার উদ্দেশ্যে রওনা হলে প্রতিপক্ষরা অসহায় শিক্ষক কে প্রাণনাশের হুমকি দিলে তারা প্রাণোভয়ে বাড়িতে চলে যান। এতোবড় ঘটনার পরেও কোন আধ্যাত্মিক ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রায় আনুমানিক ৩০-৩২ হাজার টাকা মূল্যে জাম গাছটি রবিবার সকালে প্রকাশ্যে একটি নছিমন যোগে কাটা গাছ গুলো নিয়ে চলে জান। এবিষয়ে প্রতিপক্ষ সোবহানের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে কোন ভাবেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,এই ঘটনার বিষয়ে আমি কিছুই জানিনা এমনকি এবিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি আরও বলেন আপনি আমাকে না জানিয়ে এসপি স্যারকে কেন বলেছেন আগে আমার কাছে শুনবেন না। আচ্ছা আপনার যা লেখার লিখুন কিন্তু সত্যটাই লিখবেন বলে ওসি কল টি কেটে দেন। এর আগে দিবাগত রাতে ঘটনার বিষয়ে জয়পুরহাট জেলা পুলিশ সুপার নূরে আলম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আগে ভুক্তভোগীদের থানায় একটি অভিযোগ করতে বলেন এবং অভিযোগটি তদন্ত করে ঘটনার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপারের এমন আশ্বাসের পরে অসহায় শিক্ষক ও তার ছেলের সাথে আবারো কথা বললে তারা বলেন, আক্কেলপুর থানায় প্রতিপক্ষ সোবহানের নিকটতম একজন পুলিশের চাকরি করে তাই অভিযোগ করে আমরা কোন সুফল পাবো কিনা পাবো এবিষয়ে আমরা নিশ্চিত হতে পাড়ছি না।
38
39
40
41
সর্বশেষ
জনপ্রিয়
পত্নীতলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
সরকারি দর ১৪৪০ টাকা, তবু কৃষকের ধান বিক্রি ৬০০ টাকায়
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
আট বিভাগে কালবৈশাখীর সতর্কতা, টানা বৃষ্টিতে ভূমিধসের শঙ্কা
জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: সংসদে ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার ও বিকেলের নাস্তার বাজেট ১৫০ টাকা, আগে কত ছিল
যুদ্ধবিরতির আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা রাখল যুক্তরাষ্ট্র ও ইরান
আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা
ওসির চেয়ারে বসলেন এমপি, ভাইরাল ভিডিও নিয়ে আলোচনার ঝড়
সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
প্রধান উপদেষ্টা জনাব মোঃ নুরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজু চৌধুরী
বার্তা সম্পাদক মোঃ আলম সহকারি
বার্তা সম্পাদক মোঃ রফিক
সম্পাদক ও প্রকাশক মোবাইল নাম্বারঃ ০১৭৫৩৭৬০২৮৬
অথবা ০১৭৬৪৫৯৬১৫৯
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়:
সীমান্ত আইটি