1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নওগাঁয় সেচ্ছাসেবক লীগের সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আওয়ামিলীগ নেতা নিহত - R STAR TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

নওগাঁয় সেচ্ছাসেবক লীগের সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আওয়ামিলীগ নেতা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৮০ Time View

নওগাঁয় সেচ্ছাসেবক লীগের সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আওয়ামিলীগ নেতা নিহত

গোলাম রববানী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উপজেলা আওয়ামিলীগের সাংগঠিক সম্পাদক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৬ টায় বদলগাছী পাইকপাড়া কুশারমুড়ি হাসপাতাল রোডে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা যায়,নিহত ব্যক্তির নাম মো জহুরুল ইসলাম স্বাধীন । তিনি বদলগাছী সদর উপজেলার চাংলা গ্রামের মৃত কাশেম উদ্দিনের ছেলে। তিনি নওগাঁ জেলা আওয়ামি স্বেচ্ছাসেবক লী‌গের স‌ম্মেলন থে‌কে বদলগাছী ফেরার প‌থে নওগাঁ সদর থানার
শেষ সীমানা পাইকপাড়া-কুশারমু‌ড়ি স্থা‌নে পাকা রাস্তার উপর অনুমান ০৬.০০ ঘটিকার সময় বদলগাছী হতে নওগাঁ অভিমুখে আসা ফাইম পোল্ট্রি ফিশারিজের ফিড বোঝাই ট্রাক যার নং জয়পুরহাট-ড ১১-০১২০ কে সাইড দিতে গিয়ে বাইকের নিয়ন্ত্রন হারালে পেছনে বসে থাকা জহুরুল ইসলাম স্বাধীন রাস্তার উপর পরে গেলে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বাধীন ইন্তেকাল করেন। বাইক চালক মোঃ তৌফিক মান্নান পলাশ, পিতা-মোঃ মিজানুর রহমান,সাং-চাংলা,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আঘাত প্রাপ্ত হয়ে বদলগাছী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ আতিয়ার রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল। তারা ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি