1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পটুয়াখালীতে নতুন ডিসি শরীফুল ইসলাম - R STAR TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

পটুয়াখালীতে নতুন ডিসি শরীফুল ইসলাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২০৩ Time View

পটুয়াখালীতে নতুন ডিসি শরীফুল ইসলাম

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলায় নতুন জেলা প্রশাসক ( ডিসি) হিসেবে জয়পুরহাটের বর্তমান জেলা প্রশাসক মোঃ শরীফুলকে নিযুক্ত করা হয়েছে।

পটুয়াখালীর বর্তমান জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

মোঃ কামাল হোসেনকে ১বছর পাঁচ মাস ২৪ দিনের মাথায় প্রত্যাহার নিয়ে জেলায় গুনজন ও আলোচনার জন্ম দিয়েছে।

অনেকেই বলছেন, জেলা প্রশাসকের কার্যালয়ের একজন অতিরিক্ত জেলা প্রশাসকের পরামর্শে বিভিন্ন কাজ করার কারনে তাকে অপসারন করা হয়েছে বলে জানান।
এদিকে জেলা প্রশাসনের কার্যক্রমে স্বাধীনতা বিরোধী পরিবারের দৌরাত্ম ও তাদের সাথে উঠাবসা এবং স্হানীয় রাজনীতিবিদ ও সংবাদকর্মীদের
মধ্যে বিবেদ সৃষ্টি করে সুবিধা ভোগের বিষয়টি ও আলোচনায় এসেছে।

বুধবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি ও উর্ধতন নিয়োগ -২ অধিশাখার যুগ্ম সচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মোঃ শরিফুল ইসলাম পটুয়াখালী জেলার ৩৩তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ২২তম ব্যাচের একজন কর্মকর্তা। তাছাড়া ২০২০ সালের ০৬ জুলাই জয়পুরহাট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব গ্রহন করেন।
এখন পটুয়াখালীতে দ্বিতীয় দফায় জেলা প্রশাসকের দায়িত্বে নিযুক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি