1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বোয়াল!২৫ হাজারে বিক্রি হলো ১টি - R STAR TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

বোয়াল!২৫ হাজারে বিক্রি হলো ১টি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২২০ Time View

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে ধরা পড়লো এক বিশাল আকৃতির বোয়াল মাছ। মাছ ব্যবসায়ী আব্দুল মতিনের বড়শিতে ২০ কেজি ওজনের বিশাল মাছটি ধরা পড়ে। পরে মাছটি ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

জানা যায়, আব্দুল মতিন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজরামপুর এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী। মহানন্দা নদীতে মাছ ধরতে বড়শি ফেললে ২০ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ বড়শিতে আটকে পড়ে। তারপর রাজরামপুর এলাকায় নিয়ে আসলে স্থানীয় একজন মাছটি ২৫ হাজার টাকায় কিনে নেয়।

আব্দুল মতিন বলেন, অন্যান্য দিনের মতোই মাছ ধরতে গিয়েছিলাম। নদীতে বড়শি ফেলতেই মাছটি আটকে পড়ে। মাছটি উপরে তুলে থামাতেই প্রায় আধাঘন্টার মতো সময় লাগে। আমি কিছুটা ব্যথাও পাই।

তিনি আরো বলেন, তারপর মাছটি রাজরামপুর এলাকায় নিয়ে আসলে আবু বকর নামে স্থানীয় একজন মাছটি কিনে নেন। মাছটির দাম ৩৫ হাজার টাকা হাঁকা হলেও পরে ২৫ হাজার টাকায় বিক্রি করতে পারি।

ক্রেতা আবু বকর বলেন, ২০ কেজি ওজনের এই বিশাল বোয়াল মাছটি আমি ২৫ হাজার টাকায় কিনে নেই। আমি একা এই মাছটি খাবো না, এলাকার সবাইকে নিয়ে মাছটি খাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি