1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মহাদেবপুর উপজেলা আমিন কল্যাণ সমিতির সভাপতি মোজাফফর হোসেন'র স্ত্রীর দাফন সম্পন্ন - R STAR TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

মহাদেবপুর উপজেলা আমিন কল্যাণ সমিতির সভাপতি মোজাফফর হোসেন’র স্ত্রীর দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২১৮ Time View

মহাদেবপুর উপজেলা আমিন কল্যাণ সমিতির সভাপতি মোজাফফর হোসেন’র স্ত্রীর দাফন সম্পন্ন

গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলার জন্তিগ্রামের বাসিন্দা মহাদেবপুর উপজেলা আমিন কল্যাণ সমিতির সভাপতি সার্ভেয়ার(আমিন) মোঃ মোজাফফর হোসেনের স্ত্রীর দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ১১ টায় জন্তিগ্রাম স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পূর্বে মরহুমার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বদলগাছী-মহাদেবপুর আসনের সাবেক এমপি ডঃ আকরাম হোসেন চৌধুরী, মহদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাঈদ হাসান তরফদার সাকিল, নওগাঁ জেলার আমিন কল্যাণ সমিতির সভাপতি এস,এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাদিউজ্জামান হাদি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ রশিদ, বদলগাছী উপজেলা আমিন কল্যাণ সমিতির সভাপতি মোঃ ফজলুলর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মহাদেবপুর উপজেলার আমিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে। জানাজার নামাজে নওগাঁ জেলার ১১ টি উপজেলার আমিন কল্যাণ সমিতির সদস্যগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট মুরুব্বীয়ানসহ বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। জানাজার নামাজ শেষে তার স্বামী মোজাফফর হোসেন’র পারিবারিক কবর স্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বদলগাছী-মহাদেপুর আসনের সাবেক এমপি ডঃ আকরাম হোসেন চৌধুরী, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সাঈদ হাসান তরফদার সাকিল, নওগাঁ জেলা আমিন কল্যাণ সমিতির সভাপতি এস,এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাদিউজ্জামান হাদি ও বদলগাছী উপজেলা আমিন কল্যাণ সমিতির সদস্য, মানবাধিকার কর্মী ও সাংবাদিক মুজাহিদ হোসেন সহ আরো অনেকে। এছাড়াও নওগাঁ জেলার সকল উপজেলার আমিন কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি