1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন । - R STAR TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

গোমস্তাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন ।

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৫৭ Time View

গোমস্তাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন ।

স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২২-২০২৩ অর্থবছরে রবি/২০২২-২৩ মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে উফশী ধান বীজ, রাসায়নিক সার ও হাইব্রিড ধান বীজ সহায়তা প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ১০টার সময় গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ উদ্ধোধনী সভার আয়োজন করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী সভায়,
প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাউসার আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলি।কৃষকদের মধ্যে থেকে বক্তব্য দেন হাবিবুর রহমান
স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার। উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪ হাজার ৫ শত কৃষকের মাঝে উফশী ধানের বীজ ও রাসায়নিক সার এবং ৪ হাজার কৃষকদের মাঝে এস এল এইট এইচ, রুপালী, চমক বীজ ও সার প্রণোদনা বিতরণ করা হবে। একজন কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি বোরো ধানের বীজ,১০কেজি ডিএপি ও ১০কেজি এম ও পি সার পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি