1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সীমান্তে ১১ বিজিবির শীতবস্ত্র বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। - R STAR TV
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সীমান্তে ১১ বিজিবির শীতবস্ত্র বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২১৫ Time View

সীমান্তে ১১ বিজিবির শীতবস্ত্র বিতরণ ও
সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

নাইক্ষ্যংছড়ি,

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের আনসার – ভিডিপিদের মাঝে শীতার্তদের মাঝে শীতবস্ত্র
বিতরণ ও সচেতনতামূলক সভার আয়োজন করেন ১১ বিজিবি। এ সময় ৭০ জন আনসার-ভিডিপি সদস্যকে শীতবস্ত্র তুলে দেয়া হয়। ১০ ডিসেম্বর সকাল ১০ টায় ১১ বিজিবি মাঠে এসব বস্ত্র তুলে দেন ১১ বিজি্বির জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ রেজাউল করিম। অপরদিকে একই দিনে পৃথক অনুষ্ঠানে হেডম্যান, কারবারি, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সকাল ১০ টার সময় বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসচেতনতা মূলক এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১১ বিজি্বির জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ রেজাউল করিম। অতিথি হিসেবে
বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ পরিদর্শক টান্টু সাহা, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,দৌছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইমরান, সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন, রেজ্ঞ কর্মকর্তা মনজুরুল আলম, সাবেক জেলা পরিষদ উফোছা মার্মা।
এসময় আরো উপস্থিত ছিলেন, মেজর মোহাম্মদ মনজুরুল কবির, এডজুটেন্ট ক্যাপ্টেন রাফি উস হাসান প্রমুখ।
এছাড়াও আনসার ভিডিপি , বিজিবির সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি