এসএমপি’র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আহমদ নুর চৌধুরী এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ
সিলেট বিভাগীয় ব্যুরো।
অদ্য ১২.১২.২০২২ খ্রিস্টাব্দ তারিখে এসএমপি সদর দপ্তরে এসএমপি’র সহকারী পুলিশ কমিশনার জনাব আহমদ নুর চৌধুরী এর সিলেট মেট্রোপলিটন পুলিশ হতে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশে বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ মহোদয়। এসময় উপস্থিত ছিলেন এসএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোহাম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ ইয়াহিয়া আল মামুন।
Leave a Reply