1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ক্ষেতলালে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত - R STAR TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

ক্ষেতলালে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৯৭ Time View

ক্ষেতলালে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত , নিজস্ব প্রতিবেদকঃ
জয়পুরহাটের ক্ষেতলালে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, ক্ষেতলাল থানা, উপজেলা জাতীয় পার্টি, বিএনপি সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি মধ্যে দিয়ে পালন করেন৷
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকাল ৬. ৩৯ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে ক্ষেতলাল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে৷
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম মন্ডল৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, থানার অফিসার ইনচার্জ রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সহ সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার গুন্নাহ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিঠু, মুক্তিযোদ্ধা আজাহার আলী, মোফাজ্জল হোসেন ও সাংবাদিক আজিজার রহমান, এস,কে মুকুল, নজরুল ইসলাম, আজিজুল হক, এস এম মিলন, ওয়াকিল আহমেদ, শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিকেলে ফুটবল প্রতিযোগিতা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি সকল কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি