1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিজয় দিবসে অসহায়দের পাশে বিজিবি - R STAR TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

বিজয় দিবসে অসহায়দের পাশে বিজিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৯২ Time View

অন্যের কাছে হাত পেতে চলেন মো. আলাউদ্দিন। সাত-সকালে কম্বল পেয়ে বেজায় খুশি। বললেন, ‘এই শীতে এটা বড় উপকার হলো।’ বিজিবির কাছ থেকে কম্বল পেয়ে আলাউদ্দিন এ কথা বলে আপ্লুত হয়ে পড়েন।

বিনা মূল্যে চিকিৎসা সেবা পেয়ে বেশ খুশি ভুলনা বালা বললেন, ‘আমি গরিব মানুষ। ডাকতার দেহাইয়া অসুদ মাগনা পাইছি। আমার খুব উপকার হলো।’

মহান বিজয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের কম্বল বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে এসে কথা হয় ওই সুবিধাভোগীদের সঙ্গে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগরে বিজিবি-৬০ ব্যাটালিয়ন উপজেলার গঙ্গাসাগর ও খারকুটে ৫০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজন করা হয় বিনা মূল্যে চিকিৎসা সেবা।

গঙ্গাসাগরে অসহায়দের মাঝে কম্বল তুলে দেন বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ।

খারকুটে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মুহাম্মদ নুরুল আবছার। মনিয়ন্দে চিকিৎসা দেন ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম রিফাত।

বিজিবি ৬০ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর মুহাম্মদ নুরুল আবছার বলেন, ‘আমরা সব সময়ই সাধারণ মানুষ নিয়ে কাজ করি। আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।’

বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ বলেন, ‘নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জকের এই বিশেষ দিনে আমরা কিছু কর্মসূচি নিয়েছি। এরই অংশ হিসেবে কম্বল বিতরণ ও চিকিৎসা সেবা দেওয়া হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি