1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আক্কেলপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন

আক্কেলপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৬৩ Time View

আক্কেলপুর প্রতিনিধি

আক্কেলপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, ১৬ ডিসেম্বর ২০২২
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসের কর্মসুচী শুরু করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতি, গণকবর সমুহে পুষ্পমাল্য অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। পরে সকাল সাড়ে ৮ টায় মুজিবর রহমান সরকারি কলেজ মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।পুলিশ, আনসার, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ। পরে শিক্ষার্থীদের অংশ গ্রহনে শারীরিক কসরত ডিসপ্লে প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে সকল সরকারী, আধা সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি প্রতিষ্ঠানসমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পরে বিজয় দিবসের উপর আলোচনা সভায় প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মহান বিজয় পালিত হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দীক, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারন সম্পাদক আহসান কবীর এপ্লবসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি