1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নওগাঁর বদলগাছীতে পারিবারিক বিরোধে মারধর, চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

নওগাঁর বদলগাছীতে পারিবারিক বিরোধে মারধর, চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৭ Time View

রাশেদ খান মিলন, বদলগাছী উপজেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মারধরের ঘটনায় গৌর চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের গাবনা গুদাইল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৌর চন্দ্র উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের বাসিন্দা। প্রায় ৬-৭ বছর আগে তিনি তার মেয়ে রাখি রানীর বিয়ে দেন একই উপজেলার গাবনা গুদাইল গ্রামের উত্তম কুমারের সঙ্গে। ঘটনার সময় উত্তম কুমার ঢাকায় অবস্থান করছিলেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে রাখি রানী তার শ্বশুরবাড়ির সদস্যদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১ এপ্রিল তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং সারারাত ঘরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এ ঘটনার খবর পেয়ে গৌর চন্দ্র বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে তার ছেলে পলাশসহ ৪-৫ জনকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে যান। সেখানে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলাকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। এ সময় গৌর চন্দ্র প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের এক বাড়িতে আশ্রয় নিতে গেলে অভিযুক্ত উৎপল তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। এ ঘটনায় তার ছেলে পলাশও আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৪৫ মিনিটে গৌর চন্দ্রকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫) নামে দুই নারীকে আটক করেছে।
বদলগাছী থানা পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি