1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পটিয়ায় নির্মাণ শ্রমিকলীগের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও বস্ত্র বিতরনে- বদিউল আলম - R STAR TV
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

পটিয়ায় নির্মাণ শ্রমিকলীগের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও বস্ত্র বিতরনে- বদিউল আলম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৬১ Time View

পটিয়ায় নির্মাণ শ্রমিকলীগের উদ্যোগে
মহান বিজয় দিবসের আলোচনা সভা
ও বস্ত্র বিতরনে- বদিউল আলম

নিজস্ব সংবাদদাতা পটিয়াঃ-মহান বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় পটিয়া পৌরসভা নিমার্ণ শ্রমিক লীগের উদ্যাগে আলোচনা সভা ও বস্ত্র বিতরন করা হয়েছে। নির্মাণ শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা নির্মাণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মফিজুর রহমান পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।বিশেষ অতিথি ছিলেন “৭৫ পরবর্তী পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ। প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন। বক্তব্য রাখেন, নির্মাণ শ্রমিক লীগ নেতা মোঃ এখলাস, নুরুল আলম, মোঃ ইসহাক, নুর মোহাম্মদ মাঝি, মোঃ নুরুন্নবী, আলী আজগর, মোঃ মফিজ, আবু তৈয়ব, মোঃ সরওয়ার, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান মল্ল, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, হাসান শরীফ, সাইফুদ্দীন ভোলা, তৌহিদুল আলম জুয়েল, সুজন বড়ুয়া, আবদুল আউয়াল, সাইফুল ইসলাম জুয়েল, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা আতিক হাসান প্রমুখ। প্রধান অতিথি’র বক্তব্যে যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জননেতা বদিউল আলম বলেন,
গত বছরের শুরুতে যখন বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ে, তখন বাংলাদেশও আক্রান্ত হয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বিচক্ষণতার সঙ্গে এই পরস্থিতি মোকাবিলা করেছে, এবং ইতোমধ্যে সফলও হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি এবং বিচক্ষণ পদক্ষেপের কারণেই অতি ঘন জনবসতিপূর্ণ বাংলাদেশে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর হার কম। এরপরও অনেকের আশঙ্কা ছিল যে, বাংলাদেশ সরকার দেশের সব জনসাধারণের জন্য ভ্যাকসিন আনতে পারবে না। কিন্তু সন্দেহবাদীদের মুখে ছাই দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভ্যাকসিন কূটনীতির ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করেছে। অতি দ্রুততম সময়ের মধ্যে সরকার ৩০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন ক্রয়ের একটি চুক্তি করতে সক্ষম হয় সেরাম ইনস্টিটিউটের সঙ্গে। যার ফলাফল, বাংলাদেশের মানুষ এখন ভ্যাকসিন নিতে শুরু করেছে। জীবনের অনেক ভাঙা পথ অতিক্রম করার অভিজ্ঞতা নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের মানুষের উন্নত জীবনের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।
এই করোনাকালে চলমান বিশ্বজুড়ে আর্থিক মন্দা, মানুষের কর্মহীন হয়ে পড়া, আয় কমে যাওয়া, বুভূক্ষু মানুষের সংখ্যা বেড়ে যাওয়া ইত্যাদি সংকট সৃষ্টি হয়েছে। তবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তা কাটিয়ে উঠে মধ্য-আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশের কাতারে যাওয়ার লক্ষ্যে দুর্বার এগিয়ে চলেছে। আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে, ভ্যাকসিন কূটনীতি এবং কোভিড-১৯ মহামারির স্বাস্থ্য ও অর্থনৈতিক নেতিবাচক প্রভাব মোকাবিলায় সরকার যোগ্যতার পরিচয় দিয়েছে এবং শ্রমিক সমাজের জন্য সরকার নিরলস কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি