1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৬০২ Time View

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কবির (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের মদিনা শহরের ইয়ানবোতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কবির গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামের মো. ওয়াজ উদ্দিনের ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই সোহেল।

তিনি জানান, নিহত কবির পেশায় একজন গাড়ি চালক ছিলেন। শনিবার সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৩টায় সৌদি আরবের মদিনা শহরের ইয়ানবোতে রাস্তার পাশে গাড়ি নিয়ে দাড়িয়ে ছিলেন কবির। এসময় পিছন থেকে অপর একটা গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।যশরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, প্রবাসী কবিরের মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি