1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুলাউড়ায় ৯ নারী-পুরুষ ও শিশু আটক - R STAR TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

কুলাউড়ায় ৯ নারী-পুরুষ ও শিশু আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৬৭ Time View

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রবিবার রাতে উপজেলার শরীফপুরের লালারচক সীমান্ত থেকে বিজিবির সদস্যরা তাদের আটক করে সোমবার পুলিশের কাছে সোপর্দ করে।

আটকদের মধ্যে ৮ জন মৌলভীবাজার ও ১ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তারা হলেন- ভানুমাসু দাস, নীলারানি মাশুদাস, শংকর পাল, শিল্পী পাল, রূপা পাল, রিতু পাল, শুকলা রানী দাস, সুবল পাল ও সুমিরানী নাথবাড়ি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার দেশ রূপান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতে অবৈধপথে অনুপ্রবেশের চেষ্টাকালে শরীফপুরের লালারচক সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে কেউই বাংলাদেশের বৈধ কোনো পাসপোর্ট দেখাতে পারেনি। তাদের সোমবার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি