1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাটোরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু - R STAR TV
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

নাটোরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৮৬ Time View

নাটোরে মেধাবী জাতি গঠনের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।

উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী মেলায় নাটোর সদর উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প মেলায় প্রদর্শিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফরোজা খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, দেশের উন্নয়নের জন্য যুগোপযোগী এবং বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষিত জাতি চাই। মেধাবী জাতি, নিশ্চিত দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি