1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলায় আহত ৮ - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলায় আহত ৮

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২০৪ Time View

মাদারীপুর সদর উপজেলা পাঁচখোলা এলাকায় জেএসবি ব্রিকসের অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করতে গেলে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলায় কমপক্ষে ৮ জন কর্মকর্তা ও কর্মচারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে অবৈধ ইটভাটায় অভিযানে গেলে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা হয়।

স্থানীয় ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে অবৈধ ইটভাটায় অভিযানে যায় পরিবেশ অধিদপ্তর। অভিযান শুরু করলে জেএসবি ব্রিকসের মালিক মো. সোবাহান ফকিরের লোকজন দায়িত্বরত অফিসারদের ওপর হামলা চালায়।

পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের উপ পরিচালক সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী সজিবসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। পরে অভিযান বন্ধ রাখা হয়। এসময় ৭টি ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জমিরানা করা হয়।

ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক জানান, সোবাহান ফকিরের জেএসবি ভাটা ভাঙ্গার নির্দেশ ছিল। কারণ এটা সম্পূর্ণ অবৈধ। কিন্তু অভিযান শুরু করলে দুই হাজার লোক হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি