1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইজতেমার নিরাপত্তায় সাড়ে ৭ হাজার পুলিশ - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

ইজতেমার নিরাপত্তায় সাড়ে ৭ হাজার পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৮৩ Time View

টঙ্গীর তুরাগ নদীর তীরে ১৩ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় দুই পর্বের বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং ইজতেমার সার্বিক নিরাপত্তা সংক্রান্ত এক সমন্বয় সভা সোমবার (২৬ ডিসেম্বর) ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এ সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপ-পুলিশ কমিশনার মাহবুবউজজামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

সভা শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে ৭ হাজার পুলিশ মোতায়েন থাকবে। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার থেকে পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।

এছাড়া, স্পেশালাইজড টিমসহ প্রতিটি খিত্তায় সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন জানিয়ে জিএমপি কমিশনার বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে এবার আরও সুশৃঙ্খলভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। দুই পর্বের ইজতেমা আয়োজকদের মধ্যে মতপার্থক্য থাকলেও ইজতেমা আয়োজনে কোনও বিশৃঙ্খলা হবে না। প্রথম পর্বের বিশ্ব ইজতেমা ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং চারদিন বিরতির পর দ্বিতীয় পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি