1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ছুটল মেট্রোরেল - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

ছুটল মেট্রোরেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৯৮ Time View

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় সাধারণ যাত্রী নিয়ে দেশের প্রথম মেট্রোরেল উত্তরার উত্তর স্টেশন থেকে আগারগাঁওয়ের উদ্দেশে ছেড়ে গেছে।

সরেজমিনে আগারগাঁও ও উত্তরা উত্তর স্টেশনে গিয়ে দেখা যায়, মেট্রোরেলে চড়তে ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন যাত্রীরা। কেউ অফিসগামী, কেউ-বা এসেছেন পরিবারসহ মেট্রোরেল ভ্রমণে।প্রথমদিকে মেট্রোরেল প্রতিদিন ৪ ঘণ্টা করে চালানো হবে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। কোনো বিরতি ছাড়াই সরাসরি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে ট্রেনটি। মেট্রোরেলে চড়তে অনেকে দূর-দূরান্ত থেকে এসেছেন অনেকে। তেমনি একজন এনামুল। তিনি বলেন, মেট্রোরেলে ওঠার সাক্ষী হতে তিনি টঙ্গি থেকে খুব ভোরে উত্তরা স্টেশনে এসেছেন। তার অনুভূতি জানতে চাইলে বলেন, এটা বলে বুঝানো যাবে না।

উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত পথের দূরত্ব ১১ দশমিক ৭৩ কিলোমিটার। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। তবে মাঝে মেট্রোরেলের আরও সাতটি স্টেশন রয়েছে। পর্যায়ক্রমে ধাপে ধাপে এই স্টেশনগুলো খোলা হবে। যাত্রীদের চাহিদা বিবেচনা করে মেট্রোরেলের শিডিউল নির্ধারণ করা হবে। শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে কোনো হাফ ভাড়া থাকছে না। মুক্তিযোদ্ধারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। শারীরিক প্রতিবন্ধীদের জন্যও ছাড় আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি