1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০২৩ - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন

নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০২৩

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৯৭ Time View

নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০২৩

গোলাম রববানী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে ও ২০২৩ ইং- সালের উৎসবের মধ্যে দিয়ে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক হাতে পেলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা।

এ-উপলক্ষ্যে রবিবার বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষক জনাব সুরেশ সিংহ এর সভাপতিত্বে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে ৪৮ (নওগাঁ -৩) এর মাননীয় সংসদ আলহাজ্ব মো. ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি থেকে ছাত্র – ছাত্রীদের হাতে নতুন বছরের প্রথম দিনেই নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়ে এই বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।

নতুন বই পাওয়ার আশায় ঐ বিদ্যালয় মাঠে কোমলমতি শিক্ষার্থী ও অবিভাবকদের যেন এক আনন্দমেলা বসেছিলো। বই পাওয়া কিছু শিক্ষার্থী বলেন, বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে তারা খুব আনন্দিত,

বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. আলপনা ইয়াসমিন ও দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. রজব আলী। এসময় আরও উপস্থিত ছিলেন বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুরেশ সিংহ, ও প্রিন্ট অনলাইন ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীসহ উক্ত স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

নতুন বছর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৫০০’শ ও প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ৭০০’শ নতুন বই বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি