1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আজ থেকে গ্রামীণফোনের সিম বিক্রি শুরু - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

আজ থেকে গ্রামীণফোনের সিম বিক্রি শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৩০ Time View

নিষেধাজ্ঞার ছয় মাস পর গ্রামীণফোন সিম বিক্রির অনুমতি পেল। সোমবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিঠি পায় অপারেটরটি। আজ মঙ্গলবার থেকে প্রতিষ্ঠানটি সিম বিক্রি করবে বলে জানান গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।

এর আগে রবিবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। ফলে অপারেটরটির সিম বিক্রিতে আর কোনো বাধা থাকল না। এ ব্যাপারে টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, ‘মানসম্মত সেবা সূচকে গ্রামীণফোনের উন্নতি হয়েছে। তাই সিম বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে পর্যালোচনা চলছে।’

সেবার মানের প্রশ্নে গত ২৯ জুন গ্রামীণফোনের সব রকমের সিম বিক্রি বন্ধের নির্দেশনা দেয় বিটিআরসি। এরপর ১৩ লাখ রিসাইকেল সিম বিক্রির অনুমতি দিয়ে কিছুদিন পর তা আবার প্রত্যাহার করা হয়। সম্প্রতি সরকারি-বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠানে ৭৮ হাজার সিম বিক্রির অনুমতি দেওয়া হয় গ্রামীণফোনকে।

গত ২৫ নভেম্বর বিটিআরসিকে দেওয়া এক চিঠিতে সেবার মানোন্নয়নে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিশ্রুত কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) পূরণ করার কথা জানায় অপারেটরটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি