1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বগুড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত - R STAR TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

বগুড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৮৭ Time View

বগুড়া বাসের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৩৬) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে দূরপাল্লার বাসের ধাক্কায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক জেলার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা নাদির হোসেন।

নাদির হোসেন আরও বলেন, রাজ্জাক তার সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস ওঠানোর জন্য মাঝিড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় নয়মাইল রাজিত পাম্পের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি অজ্ঞাত বাস তার অটোরিকশায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক নিহত হন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) জয়নাল আবেদীন জানান, দূরপাল্লার অজ্ঞাত একটি বাস অটোরিকশায় চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই চালকের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে রাজ্জাকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি