জয়পুুরহাটে জেগে বসেছে তীব্র শীত”জনজীবন বিপর্যস্ত
জয়পুুরহাট প্রতিনিধি:
গত কয়েকদিনের তীব্র শীত ও উত্তরের হিমালয়ের দিক থেকে আসা কনকনে ঠান্ডা বাতাসে উত্তরাঞ্চলের সীমান্ত জেলা জয়পুরহাটে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে সকাল ৭ টায় তবুও দেখা মিলছে না সূর্যের আলো। এতে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ পড়েছে চরম দুর্ভোগে।আবহাওয়া সূত্রে জানা গেছে রোববার-সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শীতের কারণে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বেড়ে গেছে। সরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিক গুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এতে বেশি করে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা জেলার ৫ টি হাসপাতালেই দিনদিন রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এ অবস্থায় মাঠে ঘাটে কাজ করা দিনমজুর ও শ্রমিক শ্রেণির মানুষেরা কর্মহীন হয়ে পড়ছেন। সরকারি ও কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান জেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে সীমিত আকারে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে শীতবস্ত্রের অভাবে হতদরিদ্র ও দুঃস্থরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে।
এ দিকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শহরের হকার্স মার্কেটে, বিশেষ করে রেললাইনের পাশ দিয়ে বসা পুরনো শীতবস্ত্রের দোকান গুলোতে এখন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নানান বয়সী নারী ও পুরুষ ক্রেতাদের উপচে পড়া ভিড়ও দেখা গেছে।
Leave a Reply