1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সূর্যের দেখা নেই ২ দিন - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সূর্যের দেখা নেই ২ দিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২০১ Time View

গত দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না মাদারীপুরের শিবচর উপজেলার আকাশে। প্রচণ্ড কুয়াশা আর শীতের তীব্রতার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ার কাঁপুনিতে জবুথবু শিবচরের প্রান্তিক জনপদ।

মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই দিন ধরে উপজেলার সর্বত্র সকাল থেকে রাত পর্যন্ত তীব্র শীত থাকায় বিপাকে পড়ছেন কর্মজীবীসহ নিম্ন আয়ের মানুষ। জেলার চরাঞ্চলের মানুষ আরো বেশি দুর্ভোগে। শীতের দাপটে সন্ধ্যার পরে জেলার বিভিন্ন বাজার জনশূন্য হয়ে যায়। এতে খেটে খাওয়া মানুষের ভোগান্তি চরমে। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ।

এদিকে দুই দিন ধরে শীতের কারণে মাঠ-ঘাটে ও ফসলের ক্ষেতে তেমন একটা দেখা যায়নি দিনমজুরদের। তা ছাড়া জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে রিকশা ভ্যান-ইজিবাইকের সংখ্যাও কমে গেছে। এদিকে, শীতের কারণে উপজেলায় শিশুদের ঠাণ্ডাজনিত রোগ বেড়েছে। ফলে বেড়েছে শিশুদের ঠাণ্ডাজনিত রোগের ওষুধ বিক্রি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি