1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
উখিয়ায় বন বিভাগের অভিযান, মাটিভর্তি ডাম্পারসহ আটক ২ - R STAR TV
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

উখিয়ায় বন বিভাগের অভিযান, মাটিভর্তি ডাম্পারসহ আটক ২

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৭১ Time View

কক্সবাজারের উখিয়ায় বন বিভাগ অভিযান চালিয়ে মাটিভর্তি ডাম্পারসহ দুইজনকে আটক করেছে।

আটকেরা হলেন- উখিয়ার রাজাপালং ইউনিয়নের পশ্চিম হরিণমারা এলাকার আবুল মনজুরের ছেলে মোহাম্মদ শাহিন ও একই এলাকার সোনালির ছেলে সাইফুল।

সোমবার দিবাগত রাত তিনটার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা বাগান পাহাড় এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌছড়ি বিট কর্মকর্তা মো. রাকিব হোসেন ও উখিয়া সদর বিট কর্মকর্তা মো. সাজ্জাদ।

এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, ইতিপূর্বে ওই এলাকা থেকে তিনটি মাটিভর্তি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি