1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নয়াপল্টনে গণ–অবস্থান বিএনপির - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

নয়াপল্টনে গণ–অবস্থান বিএনপির

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৭৫ Time View

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবি এবং রাষ্ট্র মেরামতের ২৭ দফা নিয়ে বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়। এতে যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতাসহ হাজারও নেতাকর্মী। বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই নয়াপল্টন সড়কের উপর অবস্থান করছেন। ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে প্রবেশ করছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টনে। কেন্দ্রীয় নেতারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। বিভিন্ন পয়েন্টে বাজানো হচ্ছে দলীয় সংগীত।

ঢাকার কর্মসূচির নেতৃত্বে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।

সিলেট বিভাগে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ময়মনসিংহে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রংপুরে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা, খুলনায় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান এবং ফরিদপুরে দলের ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান গণ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

সাত–দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটও আলাদাভাবে এই কর্মসূচি একযোগে পালন করবে বলে জানিয়েছে।গণ–অবস্থান কর্মসূচি থেকে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি