1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মৃত্যুর আগে ১৫ মিনিট কার সঙ্গে ভিডিও কলে ছিলেন তুনিশা? - R STAR TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

মৃত্যুর আগে ১৫ মিনিট কার সঙ্গে ভিডিও কলে ছিলেন তুনিশা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৫৯ Time View

তুনিশা শর্মা মৃত্যু রহস্যের জট কিছুতেই খুলছে না। আদালতে দিন কয়েক আগেই শীজান খানের আইনজীবী দাবি করেন, ডেটিং অ্যাপ টিন্ডারে নাকি নিজেকে নথিভুক্ত করিয়েছিলেন তুনিশা। সেখানেই তার আলাপ হয়ে আলি নামে এক ব্যক্তির সঙ্গে। নিয়মিত কথাবার্তা চলত তাদের। মৃত্যুর আগে আলির সংস্থার সঙ্গে যুক্তও হন অভিনেত্রী।

কিন্তু কে এই আলি? সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রীর চাচা।

গত পাঁচ বছর ধরে একে অপরকে চেনেন তুনিশা ও আলি, জানান অভিনেত্রী চাচা পবন শর্মা। শীজানের আইনজীবী যে দাবি করেছেন তুনিশা ও আলি সম্পর্কে, এবার তার পাল্টা জবাবে অভিনেত্রীর চাচা বলেন, ‘আলি তুনিশার জিম প্রশিক্ষক। পাঁচ বছর আগে তুনিশার সঙ্গে আলাপ। মাঝে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। শীজানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি আলিকে ডেটিং অ্যাপে দেখার পর একের অপরের নম্বর আদানপ্রদান করেন।’

পবন শর্মা আরও বলেন, তুনিশা সকলের সঙ্গেই যোগাযোগ রাখত। একে অপরের ভালো বন্ধু ছিল তারা। কিন্তু মৃত্যুর আগে আলির সঙ্গে কথা বলার অভিযোগ একেবারেই ভিত্তিহীন।

কেন অকালে চলে গেলেন ২০ বছরের তুনিশা? উঠছে নানা প্রশ্ন। সম্পর্কে ভাঙাগড়া না কি পারিবারিক কোনো কারণ? দিন দিন যেন জটিল হচ্ছে অভিনেত্রীর মৃত্যু রহস্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি