1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দেলাওয়ার হোসাইন সাঈদীর শেষ হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ - R STAR TV
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

দেলাওয়ার হোসাইন সাঈদীর শেষ হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২২২ Time View

আল্লামা সাঈদীর মেজো ছেলে শামীম বিন সাঈদী বলেছেন, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী অন্তিমকালে জান্নাতে যাবার সময় তার মুখের হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। বুধবার (১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের মীরসরাই সোবহানিয়া দরবার শরীফের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক আজিমুশ্শান ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম বিন সাঈদী বলেন, কুরআনের পাখিকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্টঅ্যাটাকের কথা বলে। হার্টঅ্যাটাকের রোগী হুইলচেয়ারে চলে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? সেদিন তিনি এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন। এর আগে কি কখনো এত সুন্দর হাসি দেখেছেন তার? আমি দেখি নাই। যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন। কারো কপালে এরকম সৌভাগ্য হয় না। তার এই হাসিতেই ছিল সেই জালিম হাসিনার ফেরাউনি আচরণের প্রতিবাদ। শামীম সাঈদী আরও বলেন, ৫ মে আলেমদের শাপলা চত্বরে নিয়ে লাইট অফ করে দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আলেম ওলামাদের রক্ত বৃথা যাবে না। এই বাংলার মাটিতে ইসলামের পতাকা, কালেমার পতাকা উড্ডয়ন হবেই হবে ইনশাআল্লাহ।

সোবহানিয়া জামেয়া-ই-নাছেরিয়া ট্রাস্ট ময়দানে অনুষ্ঠিত মাহফিল বাংলাদেশ মাজলিসুল মুফাসিরিনের সহ-সভাপতি ও সোবহানিয়া কমপ্লেক্সে মীরসরাইয়ের পীর সাহেব শাহ আল্লামা আবদুল মোমেন নাছেরীর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেবের শিক্ষক তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি