1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
খান আসাদুজ্জামান মাসুমকে সভাপতি এবং জাহাঙ্গীর আলম নান্নুকে সাধারণ সম্পাদক করে যুব ইউনিয়নের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

খান আসাদুজ্জামান মাসুমকে সভাপতি এবং জাহাঙ্গীর আলম নান্নুকে সাধারণ সম্পাদক করে যুব ইউনিয়নের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি)

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ২৩৪ Time View

খান আসাদুজ্জামান মাসুমকে সভাপতি এবং জাহাঙ্গীর আলম নান্নুকে সাধারণ সম্পাদক করে যুব ইউনিয়নের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সংগঠনের জাতীয় সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে এই কমিটি গঠিত হয়। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ম. ইব্রাহিম।

সংগঠনের বিদায়ী সভাপতি হাফিজ আদনান রিয়াদের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বিদায়ী সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম কেন্দ্রীয় কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন।

সম্মেলনে সারাদেশ থেকে চার শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।

এর আগে, শুক্রবার (১৩ জানুয়ারি) রাজধানীর শাহাবাগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও প্রখ্যাত শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরী। দ্বাদশ কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে ভোটাধিকার, দ্রব্যমূল্য কমানো, পাচারের টাকা ফেরত, বৈষম্য ও দুর্নীতি দূর করার দাবিতে গণসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানায় যুব ইউনিয়ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি