1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অনলাইন প্রতারণার শিকার আইসিসি, ২৫ লাখ ডলার চুরি - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

অনলাইন প্রতারণার শিকার আইসিসি, ২৫ লাখ ডলার চুরি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৯০ Time View

অনলাইন প্রতারণার শিকার হয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। প্রায় ২৫ লাখ মার্কিন ডলার খোয়া গেছে তাদের।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো সূত্র এই সাইবার ক্রাইমটি করেছে। ঘটনাটি ২০২২ সালে ঘটেছে।

আর্থিক এই কেলেঙ্কারির জন্য প্রতারকদের ব্যবহৃত মাধ্যম ছিল বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি), যা ই-মেইল অ্যাকাউন্ট কম্প্রোমাইজ নামেও পরিচিত। যেটিকে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) বর্ণনা করেছে ‘সবচেয়ে আর্থিক ক্ষতিকারক অনলাইন অপরাধের একটি’ হিসেবে।

আইসিসি অবশ্য এই বিষয়ে এখনও কিছু জানায়নি। যুক্তরাষ্ট্রে আইন প্রয়োগকারী সংস্থাকে সন্দেহভাজন জালিয়াতির কথা জানিয়েছে তারা। এনিয়ে তদন্ত চলছে।

প্রতারকরা আইসিসির অ্যাকাউন্ট থেকে ঠিক কিভাবে অর্থ স্থানান্তর করেছিল, তা এখনও জানা যায়নি। লেনদেনটি একবারে করা হয়েছে নাকি একাধিক ট্রান্সফার করা হয়েছে তাও নিশ্চিত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি