1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ৫ কর্মী গ্রেপ্তার - R STAR TV
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ৫ কর্মী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২৮০ Time View

কুড়িগ্রাম সদর উপজেলায় নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ৫ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ( ২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে সদর উপজেলার ভোগডাঙ্গা ও ঘোগাদহ ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল বাতেন (৪৮), মো. জাহিদুল ইসলাম (৪০),আবুল হোসেন (৪০), মোস্তাফিজার রহমান (৪৮) ও মো. বদিউজ্জামান (৪৫)

পুলিশ জানায়, গত বছরের ২৪ ডিসেম্বর কুড়িগ্রাম সদর থানাধীন ভোগডাঙ্গা ইউনিয়নস্থ পাটেশ্বরী বাজারের উত্তর পার্শ্বে মেসার্স আর আর ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের এজাহার নামীয় ২০ জন এবং অজ্ঞাত নামা ২০০-২৫০ জন আসামি লাঠি ও দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে বেআইনি জনতায় আবদ্ধ হয়ে রাস্তা অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিগণ বিনা উসকানিতে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশ আহত হওয়াসহ সরকারি গাড়ির ক্ষতিসাধন করে।

এ ঘটনায় পুলিশ মিছিলকারী ও ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে ঘটনার পরপর গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। এ ঘটনায় অভিযুক্ত আরও ৫ জনকে সোমবার গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত জামায়াত-শিবিরের ৫ কর্মীকে আজ সকালে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি