1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এমপি মোছলেম উদ্দিন আহমদ মারা গেছেন - R STAR TV
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

এমপি মোছলেম উদ্দিন আহমদ মারা গেছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৭ Time View

অবশেষে ক্যান্সারের কাছে হার মেনে চিরদিনের জন্য চলে গেলেন চট্টগ্রাম–৮ (চান্দগাঁও-‌বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।

রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ৪ কন্যা, একমাত্র ভাই, আত্মীয়স্বজন ও বহু রাজনৈতিক শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার মৃত্যুর সংবাদটি চটগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের লীগের সাবেক সভাপতি আবদুল কাদের সুজন নিশ্চিত করেছেন।

মোছলেম উদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে পেনক্রিয়াটাইটিস ক্যান্সারে ভুগছিলেন। করোনার সময়ই তার ক্যান্সার ধরা পড়ে। কিন্তু বিষয়টি তিনি গুরুত্ব দেননি। শরীরে ক্যান্সারের জীবাণু নিয়েই রাজনীতির মাঠে সরব ছিলেন।

মোছলেম উদ্দিন আহমেদ ১৯৯৬ ও ২০০১ সালে পটিয়া থেকে নৌকা প্রতীকে সংসদ নির্বাচন করে অল্প ভোটে পরাজিত হন। পরে মাঈনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর ২০২০ সালের উপ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তিনবার সাধারণ সম্পাদক, দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন।

সর্বশেষ গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে দ্বিতীয়বারের মতো সভাপতি হন। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন। ছাত্রলীগের রাজনীতির মাধ্যমেই তার উত্থান। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে বহু সাহসী ও গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করেন মোছলেম উদ্দিন আহমেদ।

সোমবার সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর হেলিকপ্টারে করে তার মরদেহ চট্টগ্রাম আনার পর বাদ জোহর জমিয়তুল ফালাহ মসজিদে দ্বিতীয় জানাজা ও বোয়ালখালীতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে মর্মে সংশ্লিষ্ট সূত্রগুলো প্রাথমিকভাবে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি