1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বিএনপির পদযাত্রা স্থগিত - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বিএনপির পদযাত্রা স্থগিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৪ Time View

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সাড়ে ১১ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবারের পদযাত্রা স্থগিত করেছে বিএনপি।

বুধবার গভীর রাতে মোবাইলে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি জানান, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় বিএনপির বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।

পদযাত্রার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আনুষ্ঠানিক সূত্রের বরাতে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১ হাজার ৭০০ ছাড়িয়েছে। মোট ‍মৃতের সংখ্যা ১১ হাজার ৭১৯।

বুধবার বিকেলে সর্বশেষ তথ্যে এএফপি জানায়, তুরস্কে ৮ হাজার ৫৭৪ জন এবং সিরিয়ায় ২ হাজার ৬৬২ জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি