1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রতিমা ভাংচুরের ঘটনায় আ'লীগের লোকজন জড়িত: নিতাই রায় - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

প্রতিমা ভাংচুরের ঘটনায় আ’লীগের লোকজন জড়িত: নিতাই রায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৬ Time View

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রতিমা ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বুধবার(০৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

নিতাই রায় চৌধুরী বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে সরকার দলীয় লোকজন জড়িত। তারাই হিন্দু সম্প্রদায়ের লোকজনের সম্পত্তি ও বাড়িঘর দখল করছে। তাদের অত্যাচার, নির্যাতনের কারণে বহু লোক দেশ ছেড়ে চলে গেছে।তিনি বলেন, ১৯৮৭ সালে এদেশে সমান সমান মানুষ বসবাস করলেও এখন হিন্দু সম্প্রদায়ের মানুষের সংখ্যা দশ ভাগ। হিন্দু সম্প্রদায়ের মানুষেরা চলে গেলে তাদের জমি ধন-সম্পদ ভোগ করবে। অন্যায়-অত্যাচার করে বাড়ি ও দেশ ছাড়া করতেই আতঙ্ক সৃষ্টি করছে সরকার।

এসময় আরেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার দাবি করেন।

এদিকে বিএনপির প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনের পর বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপি এসব গুজব ছড়াচ্ছে। দেশে অরাজকতা সৃষ্টি করতেই তারা এমন মন্তব্য করেছেন। যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন সে কারনেই মন্দিরে হামলার ঘটনাটি বিএনপি জামায়েত ঘটিয়েছে ।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ভোর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে ৯টি, পাড়িয়ায় ৪টি ও চাড়োল ইউনিয়নে ১টিসহ ১২টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাংচুর করে দূর্বৃত্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি