1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজধানীতে বিএনপির পদযাত্রা, আ.লীগের শান্তি সমাবেশ - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

রাজধানীতে বিএনপির পদযাত্রা, আ.লীগের শান্তি সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২১ Time View

গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। পদযাত্রায় বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

একই দিন রাজধানীতে ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ শান্তি সমাবেশের কর্মসূচি করবে আওয়ামী লীগ।রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর খিলগাঁও জোরপুকুড় মাঠে সমাবেশটির আয়োজন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশটি সফল করতে মহানগর দক্ষিণের প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মী অংশ নেবেন বলে জানা গেছে।

দুপুর ২টায় শ্যামলী ক্লাব মাঠ থেকে শুরু হয়ে রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড় হয়ে বছিলা সাতরাস্তা মোড় গিয়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষ হবে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

এতে ব্যাপক লোকসমাগম ও শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এজন্য কর্মীসভাসহ প্রচার চালানো হয়েছে। মহানগর উত্তর বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে পদযাত্রায় অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অঙ্গসংগঠনকে কর্মসূচি সফল করতে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি বাড়ানোর বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন দলের নেতারা।এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আন্দোলন করছে না, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়, মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলন করছে। এই সরকার ক্ষমতায় থাকলে কোনো দাবিই পূরণ হবে না। সরকারের পদত্যাগ ত্বরান্বিত করতে তারা রাজপথে আছেন।

গত ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে দুই দিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়। তবে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষ নিহত হওয়ায় সহমর্মিতা জ্ঞাপন করে ৯ ফেব্রুয়ারি মহানগর দক্ষিণের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি