1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভালোবাসার দিনটি একাই কী ভাবে কাটাতে পারেন? - R STAR TV
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

ভালোবাসার দিনটি একাই কী ভাবে কাটাতে পারেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৩ Time View

ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন বা সময় হয় না। ভালোবাসা তো অনুভূতি। বছরের প্রতি দিনই প্রেমের উৎসব হতে পারে। তবে ১৪ ফেব্রুয়ারি দিনটি অনেকের জন্য স্পেশাল। আবার বিপরীত দিকও আছে, যাদের সঙ্গী নেই তাদের এই দিনে মনখারাপ যেন আরও বেশি জাঁকিয়ে বসে। প্রেম দিবসের হইচই থেকে নিজেদের আড়াল করে রাখতে সঙ্গীহীনরা এই দিনটিতে কী কী করতে পারেন?

বন্ধুবৃত্তে কি সকলেই ‘দোকা’? তা না হলে প্রেম দিবসে কোনও পরিকল্পনা নেই এমন বন্ধুর সঙ্গে সারাটা দিন কাটাতে পারেন। তাকে আপনার বাড়িতে ডেকে নিতে পারেন। কিংবা একসঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। তা হলে কিছুটা হলেও মনখারাপ ভাগ করে নিতে পারবেন।রেস্তোরাঁ এড়িয়ে চলাই ভাল

ভালোবাসায় মোড়া দিনে অনেকেই সঙ্গীর সঙ্গে রেস্তোরাঁর নিভৃত কোণে মগ্ন থাকবেন।শহরের প্রায় প্রতিটি রেস্তোরাঁর চিত্রটি এমনই হয়ে উঠবে। সেক্ষেত্রে মনের ভার বাড়াতে একটা দিন না-ই বা গেলেন রেস্তোরাঁয় ভূরিভোজ করতে। বাড়িতেই আনিয়ে নিতে পারেন পছন্দের খাবার।

ডায়েট বন্ধ রাখুন

খাবারের স্বাদ আর ঘ্রাণ মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট। ভালোবাসার দিন বলে নয়, সারা বছর যে কোনও বিষণ্ণতার অন্যতম সঙ্গী হতে পারে রকমারি খাবার। মনের যত্ন নিতে এ দিন ডায়েট না করলেও চলে। এক দিন ভাল-মন্দ খেলে খুব বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। আইসক্রিম খেতে ভালোবাসলে, আগে থেকে আনিয়ে রাখুন। ফেসবুকের পাতায় বন্ধুদের প্রেম উদযাপন দেখে মনটা টনটন করে উঠলে একটু আইসক্রিম খেয়ে নিতে পারেন।

মোমের আলোয় নৈশভোজ করুন

রেস্তোরাঁর ‘ক্যান্ডেললাইট ডিনার’ বাড়িতেই আয়োজন করুন। প্রতি দিন যেভাবে রাতের খাওয়া সারেন, একদিন তার ব্যতিক্রম হলে মন্দ হবে না। একার জন্য এত কিছু আয়োজন করতে ইচ্ছা না করলে, ‘একা’ বন্ধুদের ডেকে নিতে পারেন। সবাই মিলে দিব্যি কেটে যাবে সময়।

পছন্দের সিনেমা দেখুন

প্রেমে মোড়া এমন দিনে বিশেষ কাজ না থাকলে, বাড়িতে বসে পছন্দের সিনেমা দেখে নিতে পারেন। যেগুলো অনেক দিন ধরে দেখবেন ভেবে রেখেও দেখা হচ্ছে না। চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সিনেমাহলের আবহ। পপকর্ন, কোল্ড ড্রিংক খেতে খেতে সিনেমার পর্দায় চোখ রাখলে, দেখবেন মনখারাপ মেঘের মতো কোথায় ভেসে গিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি