1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শ্রদ্ধার ফুলে ভরে উঠছে শহীদ বেদী - R STAR TV
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শ্রদ্ধার ফুলে ভরে উঠছে শহীদ বেদী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৪ Time View

আজ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই হাজার হাজার মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সহস্র জনতার শ্রদ্ধার ফুলে ভরে উঠছে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।

শহীদ মিনারে ফুল দেওয়ার সময় প্রায় সবার কণ্ঠে উচ্চারিত হচ্ছে- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি…’। শহীদ দিবসে শোকের আবহে অনেকে পরেছেন কালো পোশাক।শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুল দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। মধ্যরাতে মানুষের উপস্থিতি না থাকলেও সকাল থেকে ধীরে ধীরে বাড়ছে মানুষ।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করার পরই জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, ৩ বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে মন্ত্রিপরিষদের সদস্য ও সিনিয়র নেতাদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে শহীদ মিনারে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রথম প্রহরে শহীদ মিনারে একে একে আরও শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি। রাজধানী ঢাকা ছাড়া দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি