1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল - R STAR TV
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৪ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আজ রাত সাড়ে ৯টায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালের পর্যবেক্ষণ শেষে বাসায় ফেরেন তিনি।
এর আগে, আজ সোমবার সকালে গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে যান মির্জা ফখরুল। সেখানে হঠাৎ অসুস্থবোধ করায় তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকরা তাকে ভর্তি করে নেন। মির্জা ফখরুলকে হাসপাতালে নেওয়ার খবরে সেখানে ছুটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা চিকিৎসকদের কাছ থেকে মির্জা ফখরুলের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

পরে ডা. জাহিদ হোসেন বলেন, গুলশান কার্যালয়ে এসে অসুস্থ বোধ করার পর তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালের ইমারজেন্সিতে নেওয়া হয়। চিকিৎসক মমিনুজ্জামান তার ইসিজি ও রক্তসহ প্রয়োজনীয় পরীক্ষা করেন। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন। এখনও কোনো জটিলতা পাওয়া যায়নি। তিনি শঙ্কামুক্ত।
বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি দৈনিক দেশ রূপান্তরকে নিশ্চিত হরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি