1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঢাকা থেকে নিখোঁজ কিশোরকে বদলগাছী থেকে উদ্ধারের পর পরিবারে নিকট ফিরিয়ে দিলো থানা পুলিশ - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

ঢাকা থেকে নিখোঁজ কিশোরকে বদলগাছী থেকে উদ্ধারের পর পরিবারে নিকট ফিরিয়ে দিলো থানা পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৪৫ Time View

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নিখোঁজের ০৬ দিন পর কিশোরগঞ্জের ইমতিয়াজ ইসলাম রিদয় (১১) নামের এক কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বদলগাছী থানা পুলিশ।
৭ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টার দিকে উদ্ধারকৃত কিশোর ইমতিয়াজ ইসলাম রিদয় তার মামার হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান।

উদ্ধারকৃত ইমতিয়াজ ইসলাম রিদয় এর বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয় ইউপি’র গুজাদিয়া গ্রামের মোঃ সুলাইমানের ছেলে।
ইমতিয়াজ ইসলাম রিদয় এর মামা সুলায়মান বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার সময় পায়ে হেঁটে বাসস্ট্যান্ডে যাতায়াতের সময় ঢাকা মহানগর দক্ষিণখান থানাধীন ফরিদ মার্কেট থেকে আমার ভাগ্না নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজখুঁজির পর না পেয়ে থানায় জিডি করি। বদলগাছী থানা পুলিশ আমার ভাগ্নাকে উদ্ধার করে আমার হাতে তুলে দেন। পুলিশের মাধ্যমে ছেলেকে পেয়ে আমি খুবই খুশি এবং বদলগাছী থানা পুলিশের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ওসি মুহা. আতিয়ার রহমান। বলেন, ‘গত রবিবার বদলগাছী থানার কোলা ইউপি’র ভান্ডারপুর গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে উজ্জল হোসেন ছেলেটাকে নীলসাগর ট্রেনে পেয়ে থানায় খবর দিলে আমরা ওই কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে এসে তার স্বজনদের অবগত করি। কিশোরের মামা থানায় এসে সনাক্ত করলে কিশোর রিদয়কে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি